আগামী লোকসভা নির্বাচনে মমতা হবেন দেশের অন্যতম প্রধান মুখ, যশবন্ত সিনহা - The News Lion

আগামী লোকসভা নির্বাচনে মমতা হবেন দেশের অন্যতম প্রধান মুখ, যশবন্ত সিনহা

 


দি নিউজ লায়নঃ    সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গঠন করবেন মমতা । দেশে প্রকৃত গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে আগামী লোকসভা নির্বাচনে মমতা হবেন দেশের অন্যতম প্রধান মুখ। এই কারনেই তার পাশে থাকা উচিত বাংলার মানুষের। বিজেপির নেতারা এই রাজ্যের জন্য নেমে পড়েছে। কিন্তু মমতা বাংলায় জিতে প্রমাণ করে দেবেন তিনি বিরোধীদের আসল মুখ। পুরুলিয়ার কাশীপুরের জনসভায় মন্তব‍্য রাজ্য তৃণমুলের সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। এদিন তিনি আরো বলেন,“ আমি ঝাড়খন্ডের মানুষ। সেখানে বিজেপি স্লোগান তুলেছিল  ৬৫ টি আসন জিতে ক্ষমতায় আসবো। কিন্তু আমরা কি দেখলাম সেখানে সরকার গঠন করতে যে আসন দরকার তা ধারে পাশেও ছিল না।”


এদিন তিনি বলেন, এই রাজ্যেও মমতার  প্রার্থীদের এমন ভাবে জেতাতে হবে যাতে সারা ভারতবর্ষে এই বার্তা ছড়িয়ে দিতে হবে  দেশে বিজেপিই শেষ কথা নয়।” পাশিপাশি তিনি বলেন, একসময় আমিও বিজেপিতে ছিলাম। কিন্তু গুজরাটের ছোটা, মোটা ভাইয়ের ভাষার সংযম কখনো ছিল না। এই ছোটা, মোটা ভাইয়ের বিরুদ্ধে আপনাদের রুখে দাড়াতে হবে। এদিন তিনি আরো বলেন, এই পিচে সেই খেলতে পারবে যে এই মাঠে খেলে অভ্যস্ত। বাইরের লোক এই খেলার মাঠে ফেসে যাবে। 


সেখানে বিজেপিকে হারিয়ে মমতাকে জিতিয়ে তাদের একটাই বার্তা দিতে হবে এই রাজ্যে ফেকুদের কোন স্থান নেই।” এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আজ বিভিন্ন জায়গায় বিজেপির সভা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি মনে করছে যদি পশ্চিমবঙ্গে তারা জেতে তাহলে তাদের বড় জয় হবে। আর হারলে তার থেকে আরো বড় হার হবে। এখনও পর্যন্ত যা মনে করতে পারছি সমীক্ষায় যা দেখা যাচ্ছে। সবাই একটাই কথা বলছে। মমতা  তৃতীয় বার সরকার গঠন করছে। বিজেপি এখানে সরকার গঠনের জন্য লড়ছে না। এখানে দ্বিতীয় হওয়ার জন্য তারা লড়াই করছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.